সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে স্কুলছাত্রীকে গণধর্ষণের লম্পটকে আটক করেছে র‌্যাব

  • আপডেট টাইম সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোফায়েল মিয়া (২০) নামে এক লম্পটকে আটক করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত ১টার সময় শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর একটি দল হবিগঞ্জ শহরের বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে বাহুবল উপজেলার বাঘেরখাল গ্রামের আব্দুস সালামের পুত্র। র‌্যাব সূত্রে জানা যায়, গত ২১ ফেব্র“য়ারি রাতে আটক তোফায়েলসহ তার বন্ধুরা ওই ছাত্রীকে গণধর্ষণ করে। ২৪ ফেব্র“য়ারি ধর্ষিতা নিজে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বাহুবল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর এ ঘটনা নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় খবর প্রকাশিত হলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামি তোফায়েলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তোফায়েল র‌্যাবকে জানায়, ঘটনার অনেক আগেই তোফায়েল, মামুন, তাদের আরেক বন্ধু ও এক পাহারাদার ধর্ষণের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে মামুন ওই স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। তারপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২১ ফেব্র“য়ারি ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক অস্ত্রের মুখে তাকে সিএনজিতে তুলে মামুন, তোফায়েল, শিপন। পরে বৃন্দাবন চা-বাগান এলাকার পাশের নির্জন পাহাড়ে নিয়ে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে তোফায়েল ও মামুনসহ অন্যান্যরা। ধর্ষণ শেষে তারা ছাত্রীর বাড়ির কাছাকাছি পাশে একটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। তোফায়েল আরও জানায়, এ কিশোরী ছাড়া আরও তাদের একাধিক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণের পরিকল্পনা ছিলো।
র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আনোয়ার হোসেন শামীম জানান, ধর্ষক তোফায়েল আত্মগোপনের জন্য গত ২০ দিনে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে। আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য সে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকে। পরে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তাকে আটক করা হয়। অন্যান্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com