রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৬২০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ থানার নূরপুর গ্রামে রুহেনা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। ১৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় লোকজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘড়ের মারুলের সাথে গলায় ওরনা দিয়ে পেছানো রোহেনার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার নূরপুর গ্রামের মকসুদ আলীর পুত্র মানিক মিয়ার সাথে দীর্ঘদিন যাবত সংসার করে আসছে রুহেনা। শুক্রবার সকালের দিকে রুহেনার আত্মীয়স্বজন খবর পেয়ে নূরপুর গ্রামে যায় গিয়ে লাশটি দেখতে পায়। রুহেনা খাতুন শায়েস্তাগঞ্জের চরনুর আহাম্মদ গ্রামের মৃত জমির আলী কন্যা। রুহেনার পরিবারের অভিযোগ তার স্বামী ও স্বামীর পরিবার মিলে হত্যা করে পরিকল্পিতভাবে লাশকে বাড়ির রান্না করার ঘরে ঝুলিয়ে রেখেছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ময়না তদন্তের জন্য লাশটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com