শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ইনডেভার’র ২৫ বছর পূর্তি উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৭৬৪ বা পড়া হয়েছে
dav

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এনজিও সংস্থা ইনডেভারের ২৫ বছর পূর্তি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার দক্ষিণ নরপতিস্থ ইনডেভার কার্যালয়ে প্রাঙ্গনে জাঁকজমকভাবে রজত জয়ন্তী উদযাপন করা হয়। প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও সহযোগি অধ্যাপক মাজহারুল ইসলাম এবং আশরাফুল ইসলামের যৌথ উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন-ইনডেভার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী খলিলুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন-ঢাবি অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইনডেভারের প্রধান নির্বাহী নাজমা রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, জেলা সমাজসেবার উপ পরিচালক হাবিুবর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, পল্লী বিদ্যু ডিজিমএম মোঃ আবুল কাসেম, ইঞ্জিনিয়ার মনিরুজ্জমান মুমিন, ইঞ্জিনিয়ার এম এ মুমিন চৌধুরী বুলবুল, ইনডেভারের প্রধান হিসাব রক্ষক সৈয়দা জোবায়েদা জহুর, জয়নাল আবেদীন, আঞ্চলিক স্বমনয়কারী নাসির উদ্দিন চৌধুরী, ইনডেভারের সাধারণ পরিষদের সদস্য নিলুফার নাসরিন রিমা, সদস্য তানজিলা খানম, নির্বাহী সদস্য মাহবুল ইসলাম, হাসানুল হক, প্রতিষ্ঠাতা কর্মকর্তা আকলাকুর রহমান লিটন, গ্রাহক সৈয়দ আকিকুর রহমান মোমেদ, এমএম শাহিন মাহমুদ, প্রতিষ্ঠানের কর্মকর্তা ইকবাল আহমেদ, আশা কর্মকর্তা সাজিদ চৌধুরী, ওবাইদুর ইসলাম। বিকাল ৩টায় প্রতিষ্ঠানের ২৫ বছর এর কার্যকলাপ নিয়ে ম্যাগাজিন প্রকাশিত। এছাড়াও অতিথিদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। রজত জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়াজন করা হয়। ধামালি চুনারুঘাট এর উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে ২৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠান সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com