শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পৌর আওয়ামী লীগের স্মরণ সভায় এমপি আবু জাহির ॥ হিরাজ মিয়া ছিলেন নিরহংকারী ও নির্লোভ রাজনীতিবীদ

  • আপডেট টাইম শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, হিরাজ মিয়া ছিলেন নিরহংকারী এবং নির্লোভ রাজনীতিবীদ। দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি রাজনীতি করতেন। নিজের লাভের কথা কখনো চিন্তা করেননি। হিরাজ মিয়ার মতো একজন নেতার মৃত্যুতে পৌর আওয়ামী লীগ বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে। হিরাজ মিয়ার মতো একজন নির্লোভ রাজনীতিবীদকে অনুকরণ করে ভবিষ্যতে পৌর আওয়মী লীগকে আরো সুসংগঠিত হয়ে কাজ করার আহবান জানান তিনি।
হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম মোঃ হিরাজ মিয়ার মৃত্যুতে গতকাল শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন এডভোকেট সিরাজুল হক চৌধুরী, শাহবাজ চৌধুরী, এমএ আজিজ ইউনুছ, সুজিত বণিক, হাজী ইকরাম হোসেন, হাবিবুর রহমান খান, মিজানুর রহমান মিজান, জিয়া উদ্দিন জিয়া, সাইদুর রহমান প্রমুখ। এছাড়াও প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। শুরুতেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণসভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com