শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ইনাতগঞ্জে দুর্র্র্বৃত্তের হামলায় বৃদ্ধা নিহত ॥ মেয়ে আহত

  • আপডেট টাইম বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৬৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নীলু সূত্র ধর (৬০) নামে এক বৃদ্ধা ঘটনা স্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়ে শিল্পী সূত্র ধর (৩০)।
গুরুতর আহত শিল্পীকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। নিহত নীলু সূত্র ধর ওই গ্রামের মৃত চানমনি সূত্র ধরের স্ত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ৮টায়।
জানা যায়, নিহত নীলু সূত্রধর এর স্বামী মারা যান বিগত ৭/৮ বছর পূর্বে। তার একমাত্র পুত্র জীবন সূত্রধর ১৫/১৬ বছর ধরে কুয়েত প্রবাসী। মেয়েসহ সবাই স্বামীর বাড়ীতে থাকেন। এক মাত্র পুত্রবধু হেপি সুত্রধরকে নিয়েই শ্বাশুরি বাড়ীতে থাকেন। গত ১০/১৫ দিন আগে পুত্রবধু হেপি পিতার বাড়ী নবীগঞ্জের ভুবরবাগ গ্রামে অবস্থান করছেন। মা বাড়ীতে একা এই সুবাধে তার ছোট মেয়ে মাধবপুর উপজেলার মনতলা স্বামীর বাড়ী থেকে মা নীলু সুত্রধরের কাছে নাইউর আসেন।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় দূর্বৃত্তরা নীলু সূত্রধরের ঘরে প্রবেশ করে মা-মেয়ে দুজনকে ছুরিকাঘাত করে। তাদের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। এর ফলে ঘটনা স্থলেই নীলু সুত্রধর নিহত হন। গুরুতর আহত হন মেয়ে শিল্পি সুত্রধর। আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ-বাহুবল সার্কে মোঃ পাভেজ আলম চৌধুরী পুলিশ নিয়ে ঘটনা স্থলে ছুটে আসেন। সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, দূর্বৃত্তের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নীল সুত্রধর নিহত হয়েছেন। আহত অবস্থায় তার মেয়ে শিল্পী সুত্রধরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। কে বা কারা ঘটনার সাথে জড়িত খুব শীঘ্রই তাদের চিহিৃত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com