শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতির ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ও চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি গতকাল শনিবার বেলা ৩টা ৪৫ মিনিটে চুনারুঘাট পৌরসভার বাল্লা রোডস্থ নিজবাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। জাপা নেতা তাজুল ইসলাম এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার বাস ভবনে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও তার আত্মীয় স্বজনরা ভীড় জমান।
আজ রবিবার বাদ জোহর চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে ধলাই পাড়স্থ গ্রামের বাড়িতে মরহুমের লাশের দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য, মরহুম তাজুল ইসলাম ১৯৯১ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতিক নিয়ে হবিগঞ্জ-৪ আসনে নির্বাচনে অংশ নিয়ে ৯১ হাজারের উপরে ভোট পেয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক সমাজ কল্যাণমন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ও চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুনারুঘাট উপজেলা ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। সংবাদপত্রের প্রদত্ত বিবৃতিতে যারা শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সাধারণ সম্পাদক শংকর পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদপত্রের বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম তাজুল ইসলাম পল্লীবন্ধু এরশাদ এর আদর্শে জাতীয় পার্টির একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতি সাথে জড়িত ছিলেন। তিনি তার কর্মে আজীবন জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে বেঁচে থাকবেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com