বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এমসি কলেজের শিক্ষার্থী নবীগঞ্জের অনিক নিখোঁজ

  • আপডেট টাইম শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৭৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকিকুর রহমান অনিক পিয়াইনের স্বচ্ছ পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। তিনি নবীগঞ্জের বাসিন্দা ধলা মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়নি। বর্তমানে তারা সিলেটের আম্বরখানা বনশ্রী এলাকায় বসবাস করছেন। গতকাল শুক্রবার জুম’আর নামাজের পর এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনিকসহ ৮ বন্ধু মিলে জাফলং বেড়াতে গিয়েছিলেন। এরমধ্যে আকিকুরসহ ৩ জন পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে গোসল করার সময় তলিয়ে যাচ্ছিলেন। কয়েকজন শ্রমিক ঘটনা দেখে দ্রুত ছুটে আসেন এবং দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে আকিকুর রহমান অনিককে উদ্ধার করা সম্ভব হয়নি, তিনি তলিয়ে যান। এরপর থেকে তার সন্ধান মিলছেনা। খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার স্টেশনের কর্মীরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান শুরু করে। তবে বিকেল ৫টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল জানান, কলেজছাত্রটি এখনো নিখোঁজ। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com