বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে আখড়ায় দুঃসাহসিক চুরি ৪ লক্ষাধিক টাকার সামগ্রী খোয়া

  • আপডেট টাইম রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৯৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের শ্রী শ্রী কালাচানঁ জিউড় আখড়ায় গত শুক্রবার দিবাগত গভীর রাতে এক দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা ওই মন্দিরের কলাপসিবল গেইট এবং দরজার দুটি তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৯টি স্বর্ণের তুলসি পাতা, ১টি স্বর্ণের লকেট, ১টি স্বর্ণের চেইন, স্বর্ণ ও রুপার ১টি বাশি, ৩টি পিতলের গোপাল মুর্তি, ৭টি রুপার চুড়া, ৮ কেজি ওজনের ১টি পিতলের ঘন্টা, ২ জোড়া শংখ, নগদ টাকার দানবাক্স এবং অন্যান্য আসবাবপত্রসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন গতকাল শনিবার সকালে চুরির ঘটনাটি আখড়ার সেবায়েত কংকন গোস্বামীর নজরে আসলে তিনি সাথে সাথে নবীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিৃস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দকে অবগত করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, সেকেন্ড অফিসার শামসুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে মন্দিরের সেবায়েত কংকন গোস্বামী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রামের লোকজন জানান প্রায়ই রাত ১টা থেকে ২টার সময় কিছু যুবক রাস্তা দিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে। ধারণা করা যাচ্ছে নেশাগ্রস্ত যুবকরা এ চুরির সাথে জড়িত থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com