শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৩ ॥ সিলেট প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ৪ মে, ২০১৯
  • ৬১৬ বা পড়া হয়েছে
hdr

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সাতাইহাল এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক-যাত্রীসহ ৩ জন আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ (১৭-১০৯২) ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল এলাকায় পৌঁছামাত্রই অন্য একটি গাড়িকে অভারটেকিং করার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ট্রাক ঢাকা মেট্রো-ট (২২-৬৫৫৩) এর সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় প্রাইভেট কার চালক, মহিলাসহ ৩ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তুহিন চৌধুরী নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এ দূর্ঘটনার পর পর আমরা তাৎক্ষনিক কারের চালকসহ দুজন পুরুষ এবং একজন মহিলাকে উদ্ধার করে সিলেট প্রেরণ করি। এদিকে পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেরপুর হাইওয়ে থানার এসআই মোজাম্মেল হক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com