বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ আধুনিক সদর হাসপতালের অব্যবস্থাপনা দেখে প্রতিমন্ত্রীর ক্ষোভ ॥ রোগীর ছাড়পত্রের সঙ্গে এমসি দেয়ার নির্দেশ

  • আপডেট টাইম রবিবার, ৫ মে, ২০১৯
  • ৭৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত সমস্যা সমাধানের তাগিদ দেন তিনি। এছাড়াও ছাড়পত্রের সাথে সাথে দ্রুত এমসি দেয়ার নির্দেশ প্রদান করেন। গতকাল শনিবার দুপুরে হাসপাতালের ওয়ার্ড পরিদর্শনে গিয়ে আবর্জনার স্তুূপ দেখতে পান। বিশেষ করে শিশু ওয়ার্ডে আবর্জনার স্তুুপ দেখে ক্ষোভ জানান তিনি। পরে মন্ত্রী বিনামূল্যে ওষুধ বিতরণ বিভাগের অনিয়ম-অব্যবস্থাপনা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
পরে হাসপাতালের হল রুমে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে তিনি বলেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনা দেখা গেছে। যত দ্রুত সম্ভব সব সমস্যা সমাধান করতে হবে। এছাড়া দালাল, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালের ভেতরে আসতে দেয়া যাবে না।
মন্ত্রী আরো বলেন, হাসপাতালে আসা রোগীদের মেডিকেল সার্টিফিকেট (এমসি) দিতে বছরের পর বছর অতিবাহিত করার অভিযোগ রয়েছে। এতে মামলার কার্যক্রম ব্যাহত হয়। কিন্তু এখন থেকে রোগীর ছাড়পত্রের সঙ্গে এমসি দিতে হবে। সভায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের সিভিল সার্জন সুচিন্তি রায় চৌধুরী, তত্ত্বাবধায়ক ডাঃ রতিন্দ্র চন্দ্র দেব, অ্যাডিশনাল ডিসি ফজলুল জাহিদ পাবেল, এসপি মোহাম্মদ উল্লা, প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুনুর রশিদ চৌধুরী, সদর থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com