বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ॥ সংবাদ প্রকাশের জের ॥ দ্রুত ব্যবস্থা নেয়ার আশ^াস এসপি মোহাম্মদ উল্ল্যার

  • আপডেট টাইম সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রভাকর এর বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর রহমানকে উপুর্যুপরি আঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বর্তমানে সে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন তার পুরো শরীরে ধারালো অস্ত্রসহ অনেকগুলো জখম রয়েছে। ঘটনার খবর শুনে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন। জাহাঙ্গীরের পরিবারের লোকজন জানান, গতকাল রবিবার বেলা পৌনে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক জাহাঙ্গীর জানান, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আবুল কালাম ও আব্দুল মতলিবের ছেলে মহিবুর রহমান চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার বিষয়ে অনেক অভিযোগ রয়েছে। এনিয়ে কালাম ও মহিবুল বিভিন্ন সময়ে জেলও খেটেছেন। তাদের এসব অপকর্মের খবর পত্রিকায় সংবাদ করেন জাহাঙ্গীর রহমান। এরপর থেকেই তারা জাহাঙ্গীরকে হত্যার হুমকি দিয়ে আসছে। গতকাল রবিবার উল্লিখিত সময়ে মটর সাইকেল নিয়ে ঢাকায় ভাইয়ের কাছে টাকা পাঠানোর জন্য হবিগঞ্জ শহরে আসর্ছিলেন জাহাঙ্গীর। এ সময় পাইকপাড়া সিএনজি স্টেশনের সামনে আসলে কালাম ও মহিবুলসহ আরো ২/৩ জন তার পথ আটকায়। এরপর ছুরি, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে জাহাঙ্গীরকে আঘাত করা হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা ২ লক্ষ টাকা ও একটি দামী স্মার্টফোন ছিনিয়ে নেয়। এ সময় জাহাঙ্গীরে শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই দৈনিক প্রভাকরের সম্পাদকসহ হবিগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশ সুপার কার্যালয়ে যান। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা সাংবাদিকের উপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যেই হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com