শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের জমি দখল নিয়ে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ফারুক মিয়া (৪৫), রাসেল মিয়া (১৮), শাহিন (২০), আলাল মিয়া (২৮), সাফিয়া (৪০) ও দুলনা বেগম (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের চিকিৎসা দেয়া হয়েছে।
আহত সুত্র জানায়, ওই গ্রামের ফারুক মিয়ার সাথে আলাল মিয়ার দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত বুধবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, এখনো কোন মামলা দায়ের করা হয়নি তবে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com