শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

র‌্যাবের ক্রসফায়ারে নিহত হাকিমের সেকেন্ড ইন কমান্ড রতন গ্রেফতার ॥ ৯শ’ পিস ইয়াবা ও ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৭৫৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী রতনকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া রতন র‌্যাবের ক্রসফায়ারে নিহত হবিগঞ্জ জেলার কুখ্যাত মাদক সম্রাট হাকিমের সেকেন্ড ইন কমান্ড। রতনের বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে মাধবপুর থানা পুলিশ জানিয়েছে। সে মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের ঝাড়– মিয়ার ছেলে। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের ইটাখোলা রেল গেইট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রতন মিয়া এবং তার এক সহযোগী মোটরসাইকেলযোগে বস্তা ভর্তি ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রকিবুল হাসান, এএসআই হামিদুল, এটিএস আই ফরিদুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোররাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের ইটাখোলা রেল গেইট থেকে তাকে গ্রেফতার করেন।
এ সময় বস্তার ভেতর থেকে ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মোটরসাইকেল জব্দ করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ জানান তার বিরুদ্ধে অসংখ্য মাদক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, রতন গ্রেফতারের খবর পেয়ে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে অভিযোগ করার মতো সাহস করেনি কেউ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com