বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গের শিশু ধর্ষণ মামলার আসামী জাহাঙ্গির কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ২০ মে, ২০১৯
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে শিশু ধর্ষণ মামলার আসামী আদালতে আত্মসমর্পন করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে মামলার আসামী জাহাঙ্গির হোসেন হবিগঞ্জ আমল আদালত-২ এর বিজ্ঞ বিচারক শাহিনুর আক্তারের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করে। বিচারক শোনানী শেষে ধর্ষক জাহাঙ্গিরের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, সম্প্রতি বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের কাকুড়াগ্রামে জৈনক্য কিশোরীকে জোর পুর্বক পার্শ্ববর্তী মুক্তা গাছের ঝোপঝাড়ে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে একই গ্রামের মৃত আরজত আলীর লম্পট পুত্র জাহাঙ্গির হোসেন। এ সময় ওই শিশুর শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট জাহাঙ্গির পালিয়ে যায়। স্থানীয় লোকজন ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন শিশুর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ওই স্কুল ছাত্রীর পিতা আহাম্মদ আলী বাদী হয়ে লম্পট জাহাঙ্গিরকে অআসামী করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই বানিয়াচং থানা পুলিশ লম্পট জাহাঙ্গিরকে ধরতে জেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করেন। পরে গতকাল সকালে লম্পট জাহাঙ্গির আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করে। বিচারক তার জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com