বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা মূল্যে ধান কেনার দাবী কমিউনিস্ট পার্টির

  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০১৯
  • ৪৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অনতিবিলম্বে প্রতিটি ইউনিয়নে সরকারী ক্রয়কেন্দ্র চালু করে খোদ কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা মন ধরে ধান ক্রয়ের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কৃষক বাঁচাও সপ্তাহ পালন উপলক্ষ্যে স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা। জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তীর পরিচালনায় বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন- সিপিবি নেতা চৌধুরী মহিবুন্নূর ইমরান, জেলা উদীচী সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, মাসুদ পারভেজ, জয়দ্বীপ সাহা, রফিকুল ইসলাম ও বিষ্ণু সরকার। সভায় বক্তাগণ বলেন, দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে কৃষক সমাজ। মাথার ঘাম পায়ে ফেলে তারা ফসল ফলায় অথচ সেই ফসলের ন্যায্য দাম কৃষক পায় না। সরকার ধানের দাম নির্ধারণ করলেও সরকারী গোদামে সাধারণ কৃষক ধান দিতে পারছে না। মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ী মধ্যস্বত্বভোগীরা লাভবান হবে। তাই অনতিবিলম্বে প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু করে খোদ কৃষকের কাছ থেকে ধান কেনার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com