রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোনালী ব্যাংকের কর্মশালা

  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০১৯
  • ৬৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক কর্মশালা অনুষ্টিত হয়। বাংলাদেশ ব্যাংক সিলেট এর সার্বিক ব্যবস্থাপনায় ও সোনালী ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক লিঃ হবিগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক কে এম ওবায়দুর রহমান।
সোনালী ব্যাংক লিঃ হবিগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যস্থাপক মোঃ ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সমন্বয় ও পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের উপব্যবস্থাপক জ্যোতি মোহন বিশ্বাস এবং স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক টি এস এন সেলিম সিদ্দিকী। আসল নোট চেনার উপায় ও জালনোটের উপর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন এবং জাল নোট প্রতিরোধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্কশপের রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্মব্যবস্থাপক মোঃ আবু নাসের। জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বক্ত্য রাখেন পূবালী ব্যাংক হবিগঞ্জ শাখা ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, উত্তরা ব্যাংক ম্যানেজার এ এস এম মনির হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জালাল উদ্দিন, ব্র্যাক ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানেজার অশোক দত্ত, জেনারেল ইনসুরেন্স হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক এইচ আর রুপজ, বাংলাদেশ কৃষি ব্যাংক হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক পারভেজ কাওছার। এছাড়া উপজেলার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, এনজিও কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com