শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দি সিনিয়র সিটিজেন সোসাইটি হবিগঞ্জ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৫৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দি সিনিয়র সিটিজেন সোসাইটি হবিগঞ্জ ব্রাঞ্চের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরের একটি চাইনিজ রেস্তোরায় এ ইফতার মাহফিল পূর্ব সোসাইটি সভাপতি প্রাক্তন বিভাগীয় কমিশনার ফজলুর রহমান এর সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল আলহাজ¦ অ্যাডভোকেট মোস্তাক আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ইঞ্জিনিয়ার আলহাজ¦ মোশাহিদ খান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চ্যানেল আই’র জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাব সদস্য ও এশিয়ান টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী। সভায় গরীব ও অসহায়দের মধ্যে সাহায্য প্রদান করার লক্ষে তহবিল সংগঠনের জন্য সোসাইটির সহ-সভাপতি প্রাক্তন ব্যাংকার শেখ বদরুদ্দিন আহমেদকে আহ্বায়ক, সোসাইটির সহ-সভাপতি আলহাজ¦ মোশাহিদ খান, সোসাইটির অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রবকে সদস্য করে একটি কমিটি গঠনের প্রস্তাব সভায় গৃহিত হয় এবং হবিগঞ্জ পৌরসভার সুলতান মামদপুর মৌজার পুরাতন খোয়াই নদীতে সোসাইটির অফিস ভবন নির্মানের জন্য জেলা প্রশাসনের যোগাযোগ করার প্রস্তাব গৃহিত হয়। সভাশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com