রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

‘সকলের তরে সকল আমরা প্রত্যেক আমরা পরের তরে’

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৫২৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ একদিকে ধানের মূল্য কম অন্যদিকে শ্রমিকের অভাবে ধান কাটা যাচ্ছিল না তখন একদল তরুণ শিক্ষার্থী ধান কেটে প্রমাণ করলেন “সকলের তরে সকল আমরা, প্রত্যেক আমরা পরের তরে”।
বুধবার এবং মঙ্গলবার একটি সংগঠনের ৮ থেকে ১০জন শিক্ষার্থী চুনারুঘাট পৌর শহরের লক্ষীপুর এলাকার কৃষক সেলিম মিয়াসহ কয়েকজনের ধান কেটে দিয়েছে। চলতি বোরো মওসুমে উপজেলায় ধানের মুল্য কমে যাওয়া এবং পাকা ধান কাটতে গিয়ে মজুরীর মুল্য বেড়ে যাওয়ায় কৃষকরা বেকাদায় পড়েছেন। এছাড়া ধান কাটার মজুর না পাওয়ার কারণেও ধান কাটতে পারছিলেন না। সারা দেশে যখন এ নিয়ে হই চই তখন চুনারুঘাটে সৃজনশীল মেধাবিকাশের শিক্ষার্থীরা কৃষকের পাশে দাড়াল। তারা ৭/৮ জন শিক্ষার্খী মঙ্গলবার সকালে লক্ষীপুর গ্রামের সেলিম মিয়ার ধান কেটে দেয়।
বুধবারও তারা তাদের সহপাটি নাহিদ মিয়ার বাবার জমির ধান কেটে দিয়েছে। সংগঠনের ৮/১০ জন শিক্ষার্থী গত দুদিনে স্থানীয় হিসেবে কেয়ার খানি জমির ধান কেটে দিয়েছে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা সমালোচনা।
সংগঠনের আহবায়ক সাইফুর রাব্বি জানান, তাদের এলাকার কৃষকরা মজুর না পাওয়া এবং মজুরের মুল্য বেড়ে যাওয়ায় আমরা কৃষকের ধান কাটার উদ্যোগ নেই। তাই আমাদের সংগঠনের সদস্যরা ধান কেটে দিয়েছি।
সংগঠনের সদস্য তোফাজ্জল হোসেন জানান, আজ আমরা ৭/৮ জন সদস্য মিলে আমাদের সহপাটি নাহিদের পিতার ধান কেটে দিয়েছি। তার বাবা ধান কাটার কামলা (মজুর) পাচ্ছিলেন না তাই আমার এ ধান কাটার উদ্যোগ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com