রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে রাস্তা ও বাসা-বাড়ীতে পানি

  • আপডেট টাইম রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কয়েক ঘন্টার বৃষ্টিতে হবিগঞ্জে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমনকি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে শনিবার ভোর রাত থেকে হওয়া বৃষ্টির কারণে শহরের প্রধান সড়ক পর্যন্ত ডুবে গেছে। পানিতে নিমজ্জিত হয়ে পড়ে পানি উন্নয়ন বোর্ডের আঙ্গীনা, সার্কিট হাউজ প্রাঙ্গণ। এছাড়াও শায়েস্তানগর হকার মার্কেট, অনন্তপুর, মোহনপুর, ইনাতাবাদ, চৌধুরী বাজার, সার্কিট হাউজের সামনের রাস্তা, নোয়াহাটি, বগলাবাজার, উত্তর শ্যামলী, নাতিরাবাদ, কালিগাছতলাসহ শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে প্রধান সড়কের উপর রিকশা, অটোরিকশা ধোয়ামুছা করেন। এদিকে বছরের বছর ধরে বর্ষা মৌসুমে এমন অবস্থা চলতে থাকলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেনা। এ নিয়ে শহরবাসীর মাঝে ক্ষোভোর অন্ত নেই। একটু বেশি বৃষ্টি হলে অনেক এলাকায় আবার বাড়িঘরেও পানি ঢুকে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com