রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ পৌরসভায় নৌকার মাঝি মিজানুর রহমান মিজান

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৯১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক সফল পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি দলীয় মনোনয়ন পাওয়ায় এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, আমি নির্বাচিত হলে প্রথম শ্রেণীর পৌরসভা হবিগঞ্জকে বাংলাদেশের মধ্যে মডেল পৌরসভায় পরিণত করা হবে আমার প্রথম কাজ। এছাড়া হবিগঞ্জকে আমি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হিসেবে প্রতিষ্ঠিত করবো। মিজানুর রহমান আরো বলেন, আমাকে যদি পৌরবাসী নির্বাচিত করেন তাহলে আমি কথা দিচ্ছি সংখ্যালঘু নাগরিকদের কোনো অধিকার আমি খর্ব হতে দিব না। আমি আমার জীবনের প্রতিটি রক্ত বিন্দু দিয়ে হলেও সংখ্যালঘুদের জান মালের নিরাপত্তা রক্ষা করবো। শহরে পুজামন্ডপ ও চরক পূজার স্থানসমূহের রক্ষা করতে যা যা করনীয় আমি তা করতে বিন্দুমাত্র পিছপা হবো না। সংখ্যালঘুদের জায়গাজমি দখলকারীদের বিরুদ্ধে আমার সংগ্রাম চলবে। নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বলেন, হবিগঞ্জ পৌরসভা একটি অবহেলিত জনপদ। সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। আমি পৌর এলাকার জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা সমাধানে মহাপরিকল্পনা গ্রহন করবো। অগ্রাধিকার ভিত্তিতে পয়ঃনিস্কাসনের উদ্যোগ গ্রহন করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com