বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে কয়েকটি দোকানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৭০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকারের নেতৃত্বে কাকাইলছেও বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পুড়া তেল ব্যবহার করায় আলী ছাত্তার মিয়ার হোটেলকে ২হাজার টাকা, কাদির মিয়ার হোটেলকে ২হাজার পাঁচশত টাকা, ওয়াহিদ মিয়ার হোটেলকে ২হাজার টাকা, জহুরুল মিয়ার হোটেলকে পাঁচশত টাকা এবং হরিপদ রায়ের মুদি দোকানকে ১হাজার টাকাসহ মোট ৮হাজার টাকা জরিমানা আদায় করা হয় । প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আমজাদ হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com