শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বেপরোয়া ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো ৪ যাত্রী। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের আল-আমিন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত হোসেন জানান, ঢাকামুখি ট্রাকের (সিলেট-ট-১১-১৪৮) সাথে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জমুখি মডার্ণ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-২০০৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত এবং ৪ জন আহত হয়।
আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করেছে পুলিশ।
মাধবপুর স্টেশনের ফায়ারম্যান সামছুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বাকি আহতদের অবস্থাও গুরুতর। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com