বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৫২২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশ গতকাল রবিবার দুপুরে উপজেলার আমড়াখাই গ্রামের উত্তর পাশে বিবিয়ানা নদী থেকে ভাসমান অবস্থায় জীবন দাশ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত জীবন দাশ দিরাই উপজেলার কুলঞ্জ ইউপির কুলঞ্জ গ্রামের জয় কৃষ্ণ দাশের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউপির কুলঞ্জ গ্রামের জয় কৃষ্ণ দাশের ছেলে জীবন দাশ (২৫) বিগত ১৩ মে নিখোজঁ হয়। পরে একই এলাকার রাজন মিয়া নামক এক যুবক জীবন দাশের ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ তার পরিবারের নিকট এনে দেন। পর দিন ১৪ মে জীবন দাশের বাবা দিরাই থানায় বিষয়টি সাধারণ ডায়েরী করেন। নিখোজেঁর ২০ দিন পর বিবিয়ানা নদীতে জীবন দাশের মৃত দেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে এসআই শাহীন আহমদের নেতৃত্বে একদল পুলিশ তার মৃত দেহ উদ্ধার করেন। ধারনা করা যাচ্ছে, অজ্ঞাতনামা দুর্র্বৃত্ত তাকে হত্যা করে লাশ উল্লেখিত স্থানে ফেলে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com