বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মেয়র প্রার্থী সৈয়দ কামরুল হাসানকে স্বেচ্ছাসেকলীগের একক প্রার্থী ঘোষণা

  • আপডেট টাইম সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৬৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসানের সমর্থনে গত শনিবার স্থানীয় আরডি হল প্রাঙ্গনে এই কর্মী সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ।
হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক বাবুল চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও মেয়র প্রার্থী সৈয়দ কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ ইয়াহিয়া চৌধুরী, সহ-সভাপতি যথাক্রমে মোতাব্বির হোসেন খান, রফিকুল ইসলাম, আব্দুর রউফ, দেওয়ান মোস্তাক গাজী, মাখন পাল, আব্দুল কুদ্দুছ দুলাই, শফিকুর রহমান চৌধুরী আজাদ, যুগ্ম সম্পাদক আহসানুল হক সুজা।
এছাড়াও বক্তব্য রাখেন, মোস্তফা কামাল, আলাউদ্দিন, মনির হোসেন সুমন, সুজিত বণিক, সেলিম আহমেদ, বশির আহমেদ সুমন, তাহির মিয়া, সৈয়দ তোজাম্মেল হোসেন, লিয়াকত হাসান, আব্দুল মতিন সুজন, হোসাইন আহমেদ লিটন, সৈয়দ বুরহান উদ্দিন, মামুন খান কিবরিয়া, সুশীল কর, রুবেল চৌধুরী প্রমূখ।
সভায় বক্তারা মেয়র প্রার্থী সৈয়দ কামরুল হাসানকে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেকলীগের একক প্রার্থী ঘোষণা করেন। তারা বলেন, সৈয়দ কামরুল হাসানের বিজয় নিশ্চিত করতে জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের বিশ্বাস একজন পরিচ্ছন্ন রাজীতিবিদ হিসাবে হবিগঞ্জ পৌরবাসী সৈয়দ কামরুল হাসানকে তাদের সমর্থন দেবেন। এ সময় সৈয়দ কামরুল হাসান, হবিগঞ্জ পৌরবাসীর দোয়া, আর্শিবাদ, ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা শেষে মেয়র প্রার্থী সৈয়দ কামরুল হাসানের সমর্থনে শহরে নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com