শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৭৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা ও অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ ব্যাপারে জেলা প্রশাসনকে নিজে উপস্থিত থেকে সহায়তার পাশাপশি আর্থিক সহযোগিতারও ঘোষণা দেন তিনি। এই জলাবদ্ধতা নিরসনে সমস্যা খুঁজে বের করে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের উপর জোর দিয়ে এমপি আবু জাহির বলেন, ঈদের দিন রাতে হবিগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবাই হাততালি দিয়ে এমপি আবু জাহির এর এই ঘোষণাকে স্বাগত জানান।
পরে সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, জনপ্রতিনিধি যখন আমাদের সাথে আছেন, তখন এই উচ্ছেদ অভিযান পরিচালনা থেকে আমাদেরকে কেউ সড়াতে পারবে না। তিন দিনের মধ্যে সমস্যা চিহ্নিত করে উচ্ছেদ অভিযোগ পরিচালনা করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব জালাল আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে এমপি আবু জাহির জেলা পুলিশ আয়োজিত ঈদ পনুর্মিলনীতে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com