বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৬

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৫৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ব্যাটারী চালিত টমটম গাড়ী উল্টে শিশু, মহিলা, চালকসহ ৬ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে ইনাতগঞ্জগামী যাত্রীবাহী একটি ব্যাটারী চালিক টমটম গাড়ী উপজেলার দীঘলবাক ইউনিয়নের চরগাঁও গ্রামের নিকটে ব্রীজের উপর থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ব্রীজের নীচে পড়ে যায়। এ সময় চালকসহ গাড়ীতে থাকা সকল যাত্রী আহত হন। আহতরা হলেন-চরগাঁও গ্রামের হাবিবুর রহমান (৩০), ইকবাল হোসেন (২৫), রুহুল আমিন (৫), সামাজুল ইসলাম (২০), ইনাতগঞ্জের মোস্তফাপুর গ্রামের হাজেরা বিবি (৭০) ও টমটম চালক আব্দুর রহিম(৩৫)। আহতদের ইনাতগঞ্জে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত হাবিবুর রহমান জানান, চরগাঁও গ্রামের নিকটে ব্রীজ থেকে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। তার হাত ও মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে। গাড়ীতে থাকা সবাই আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com