বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে প্রবাসী হত্যার দায়ে পুটিজুরী ইউপি চেয়ারম্যান তারা মিয়া কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে রাস্তার ঠিকাদারী নিয়ে প্রবাসী শেখ ওয়াহিদ মিয়া হত্যা মামলার হুকুমদায়ী আসামী পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ তারা মিয়াকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল এর আদালতে হাজিরা দিলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক। উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন শেখ ওয়াহিদ মিয়া (৪০)। ঘটনার পর দিন ১৯ আগস্ট রাতে পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ তারা মিয়াসহ ১৯ জনকে আসামি করে একটি মামলা করেন নিহতের বড় ভাই ফারুক মিয়া।
প্রকাশ, স্থানীয় একটি রাস্তা মেরামতের কাজ পেয়েছিলেন ওয়াহিদ মিয়া। ওই কাজের ভাগ নিতে চেয়েছিলেন পার্শ্ববর্তী গ্রামের শাহনাজ মিয়া। এতে রাজি না হওয়ায় ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ তারা মিয়ার নির্দেশে ওয়াহিদকে পুটিজুরী বাজারে ছুরিকাঘাত করেন শাহনাজ। পরে স্থানীয়রা ওয়াহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই হামলায় গুরুতর আহত হন নিহত ওয়াহিদ মিয়ার ভাই কাউসার মিয়া (২৫) ও স্টল মালিক আব্দুল আলী (৩৭)। নিহত শেখ ওয়াহিদ উপজেলার কুমিদপুর গ্রামের মৃত শেখ আব্দুল্লাহ মিয়ার ছেলে। আসামী সামছুদ্দিন আহমেদ তারা মিয়াসহ সকল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন নিহত’র পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com