শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাবের মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৫২৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান এর সাথে মতবিনিময় করেছেন মাধবপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্ধ। গতকাল বৃহষ্পতিবার দুপুরে তাঁর কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও তাঁর বক্তব্যে বলেন সাংবাদিকরা সমাজের বিবেক, তাদের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি ও অনিয়ম দেশ ও জাতি জানতে পারে। মাধবপুরে যেকোন অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে নিয়ে আমরা কাজ করে যাব। মতবিনিময় সভায় প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আলাউদ্দিন আল রনি, আইয়ুব খান, হীরেশ ভট্টাচার্য্য হিরো, রাখাল দে, জামাল মোঃ আবু নাসের, মিজানুর রহমান, আবুল হোসেন সবুজ, রাজীব দেব রায় রাজু, কেএম শামছুল হক, বিপ্লব আচার্য্য সুজন, আবুল খায়ের, অলিদ মিয়া, একরামুল আলম লেবু, সুব্রত দেব, আলমগীর কবির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com