রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মেয়র প্রার্থী মিজানের পক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর প্রচারণা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৭১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজানের পক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাঠে নেমেছেন। গতকাল হবিগঞ্জ পৌর অটো রিক্সা মালিক শ্রমিক ঐক্য লীগের উদ্যোগে নৌকার সমর্থনে শহরে ব্যাতিক্রমধর্মী শোডাউন করা হয়েছে। মিজানুর রহমান মিজান বিভিন্ন এলাকায় গণ সংযোগ অব্যাহত রেখেছেন। পৌর অটো রিক্সা মালিক শ্রমিক ঐক্য লীগের শো-ডাউন শেষে মোঃ লিলু মিয়ার সভাপতিত্বে ও মোঃ আকিজুর রহমান আলমগীরের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মিজানুর রহমান মিজানকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রতিদিন বাসায় বাসায় গিয়ে প্রচারণা চালানোর ঘোষনা দেন। এদিকে বৃহস্পতিবার মিজানুর রহমান মিজান হবিগঞ্জ শহরের অনন্তপুরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদেধকে সাথে নিয়ে গণসংযোগ করেন। এ সময় ভোটাররা স্বতস্ফুর্তভাবে মিজানুর রহমান মিজানকে সমর্থন করলে তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন, আমি নির্বাচনে বিজয়ী হলে দিন রাত কাজ করে জনগনের এই ভালবাসার ঋণ পরিশোধ করব। বিগত নির্বাচনে আমি জনগনের ভালবাসা পেয়েছিলাম। এর পর দিনরাত জনগনের সাথে থেকেই কাজ করেছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রয়োজনে কাছে থাকার চেষ্টা করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com