শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লস্করপুরে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে জালাল মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন লস্করপুর রেল লাইন খোয়াই ব্রীজের পূর্বদিকে জালাল মিয়ার কর্তন দেহ পড়ে থাকতে দেখে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়িতে খবর দিলে এসআই শফিকুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে সকাল ১০টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। মৃত ব্যক্তি শায়েস্তাগঞ্জ লেঞ্জাপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ভোর রাতে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনের নীচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তার পড়নে শুধু মাত্র লুঙ্গি ছাড়া আর কিছুই ছিলনা। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন ওই এসআই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com