বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে পুলিশ অভিযান অব্যাহত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চোরাই ও লাইসেন্সবিহীন মোটর সাইকেল ও চালকদের ড্রাইভিং লাইসেন্সের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে অর্ধশতাধিক মোটর সাইকেল আটক ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকদেরকে মামলা দেয়া হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নির্বাচনকে সামনে রেখে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের চৌধুরী বাজার, সদর থানা মোড়, কোর্ট স্টেশন পয়েন্ট, কলেজ রোড, চৌধুরী বাজার, বাইপাস সড়ক ও শায়েস্তাগনরসহ বিভিন্ন পয়েন্টে এসআই অমিতাভ রায়, জুয়েল সরকার, সাহিদ মিয়া, ইকবাল হোসেন ও আব্দুর রহিমসহ কয়েক অফিসার চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল আটক করেন। অনেক চালক কাগজপত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়ে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সাংবাদিক ও পুলিশের ভূয়া স্টিকার লাগিয়ে চোরাই মোটর সাইকেলে ব্যবহার করছে। এসব মোটর সাইকেল আরোহীরা বেপরোয়া গতিতে চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিষয়টি নজরে এলে পুলিশ অভিযান শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com